২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাংচুরের চেষ্টা’, যুবদল নেতার জরিমানা

হবিগঞ্জ শহরে হরতালে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে যুবদলের দুই নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 07:37 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার সকালে শহরের শায়েস্তানগর ঈদগাহ সড়ক এলাকায় হবিগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

দণ্ডিতরা হলেন হবিগঞ্জ সদরের যুবদল সাধারণ সম্পাদক শাহ আলম (৩৭) ও যুবদল নেতা খালেদ আহমেদ (৩৫)।

সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, সকালে হরতালের সমর্থনে শহরের শায়েস্তানগর ঈদগাহ এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা পিকেটিং করছিলেন।

সাড়ে ৮টার দিকে তারা সিএনজিচালিত অটো রিকশাসহ কয়েকটি গাড়ি আটক ও ভাংচুরের চেষ্টা করেন।

এ ঘটনায় শাহ আলম ও খালেদ আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন।