২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 07:16 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার বিকাল ও রাতে দুদফায় চরকাঁকড়া ইউনিয়নে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সময় দুটি বাড়িতে ভাংচুর চালানো হয় বলেও স্থানীয়রা জানান।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পনীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন মিয়া বলেন, স্থানীয় পেশকারহাট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে পেশকারহাট আর্জেটিনা টিম ও নতুন বাজার স্পোটিং ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়।

এক খেলোয়াড়কে লালকার্ড দেখানো নিয়ে দুদলের মারামরির মধ্য দিয়ে খেলা শেষ হয়।

এর জেরে সন্ধ্যায় দুপক্ষের সমর্থকরা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় পেশকারহাট টিমের খেলোয়াড় রায়হান এবং ওই টিমের সমর্থক রাজ্জাকের বাড়িতে হামলা ভাংচুর চালানো হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।