২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 07:13 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার সকালে শহরতলীর পূর্ব গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত টিটো (২৫) পশ্চিম গঙ্গাবর্দী এলাকার ইউসুফ হোসেনের ছেলে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে টিটোর মৃত্যু হয়।

দুঘর্টনার পর ট্রাকসহচালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।