২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান

‘জঙ্গি প্রজনন’ ক্ষেত্র হিসেবে চিহ্নিত কওমী শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে এনে অভিন্ন মাদ্রাসা শিক্ষানীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:19 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আল্লামা শাহ আহসানুজ্জামান এ আহ্বান জানিয়ে বলেন, “আমি তিন বছর আগেই সরকারের এক ঊর্ধতন কর্মকর্তাকে সতর্ক করেছিলাম কওমী মাদ্রাসা সম্পর্কে।”

“তারা যে জঙ্গি তৈরি করে তার প্রমাণ হেফাজতে ইসলামের ৬ মের তাণ্ডব।”

মওদুদীবাদী জামায়াতে ইসলাম ও ওহাবি পন্থী হেফাজতে ইসলাম ও নাস্তিকসহ সকল ভ্রান্ত মতবাদের ইসলাম অবমাননাকর প্রকাশনা বাজেয়াপ্ত করারও দাবি জানান আহলে সুন্নাত সভাপতি।

পীর-মাশায়েখ, ওলামা ও পেশাজীবীদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী, মাওলানা এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।