২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে কয়েকশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার ভোর ৪টার দিকে যাদবপুর প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সাড়ে ৮শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তবে মাদক ব্যবসায়ীদের আটক করা যায়নি বলে বিজিবি জানায়।

বিজিবির যাদবপুর কোম্পানি কমান্ডার রফিক উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। যাদবপুর গ্রামে একটি বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় চার বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।