২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল পণ্য: গাজীপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল পণ্য রাখার দায়ে গাজীপুর শহরে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রম্যামাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার ওই তিন ব্যাসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকিছু ভেজাল পণ্যও ধ্বংস করা হয়।

গাজীপুরের নির্বাহী হাকিম তৌহিদ বিন হাজাস জানান, শহরের সাধুপাড়া এলাকার মাহিন ফুড অ্যান্ড বেকারির তৈরি পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেখানের কিছু কেক ও চানাচুর ধ্বংস করা হয়।

এছাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকার ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খোলা রাখার দায়ে তিন হাজার টাকা ও রাজবাড়ি রোড এলাকার ক্যাফে কস্তুরী রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় এর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।