শেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত
শেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ (৯) উপজেলার কান্দ শেরিরচর গ্রামের আবু তাহেরের ছেলে।
সদর থানার ওসি মাজহারুল করিম সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টায় রাস্তা পারাপারের সময় আকাশকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
