২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা ভূমি কমিশনের দাবিতে মানববন্ধন

সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য আলাদা ভূমি কমিশনের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 07:28 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে মানববন্ধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মদন কুমার বারোয়ার, রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, স্থানীয় আদিবাসী নেতা মদন মাস্টার, রাজনৈতিক নেতা ইসরাইল সেন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৮টি পৃথক সম্প্রদায়ের প্রায় ১৫ লাখ আদিবাসী বসবাস করে। এক সময় আদিবাসীরা সম্পদশালী ছিল। কিন্তু পাকিস্তান শাসনামলে এবং মুক্তিযুদ্ধের সময় নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তারা অভিযোগ করেন, বর্তমানে এক শ্রেণির ভুমি দস্যু আদিবাসীদের বাড়ি, পুকুর, শ্মশান ও মন্দিরের জমি অবৈধভাবে দখল করে নিচ্ছে। 

তাই অবিলম্বে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের জন্য দাবি জানান তারা।