২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উত্ত্যক্ত করায় কারাদণ্ড

রাজধানীর উত্তরায় নারী উত্ত্যক্ত করার অপরাধে এক নিরাপত্তাকর্মীর কারাদণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 06:45 PM

সাজাপ্রাপ্ত হারুন অর রশিদ (৩৫) উত্তরার একটি বাসার নিরাপত্তাকর্মী। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দে।

সোমবার সকালে হারুনকে একবছরের কারদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক এএইচএম আনোয়ার পাশা।

আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল্লাহপুরে খন্দকার ফিলিং স্টেশনের সামনে এক নারীকে উত্ত্যক্ত করার সময় র‌্যাব-১ এর একটি টহল দল হারুনকে হাতেনাতে ধরে।

তার কাছ থেকে সেনাবাহিনী পোশাক পড়া ছবি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

“অপরাধ স্বীকার করায় হারুনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।”