২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

সোমবার বিকালে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনায় মৃত মিনারা আক্তার (৬) এলাকার কবির হোসেনের মেয়ে।

মিনারার চাচাতো ভাই মনির হোসেন সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টায় পাড়াগাঁও ঈদগাহের পুকুরে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় মিনারা।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।