২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস পরীক্ষার জন্য ১১২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রশাসনের ১১২ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্ত এসব ম্যাজিস্ট্রেটদের মধ্যে ৫২ জনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আলী নূর এবং বাকি ৬০ জনকে পিএসসির যুগ্ম-সচিব মো. ইউসুফ আলীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

রেকর্ড ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরিপ্রার্থী দুই হাজার ৫২টি পদের জন্য আগামী ২৪ মে এ পরীক্ষায় অংশ নেবেন।

সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে।

এরই মধ্যে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে পিএসসি।