২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আগুনের মামলায় ময়মনসিংহে জামায়াত নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জামায়াত ইসলামীর শহর শাখার সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার দুপুরে শহরতলির দিগারকান্দা এলাকার একটি মাদ্রাসা থেকে মাহফুজুল হক পাঠানকে গ্রেপ্তার করা হয়।

কতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান,  মাহফুজুল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ মার্চ রাতে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগি সম্পূর্ণ পুড়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মাহফুজুল এ মামলার আসামি।