২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সংঘর্ষে পুলিশসহ আহত ৫

জয়পুরহাটের কালাই উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে এ সংঘর্ষ হয়।

আহত উপ-পরিদর্শক দুরুল হুদা ও কনস্টেবল জেলাল হোসেনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালাই থানার ওসি রমজান আলী জানান, পাকুরিয়া গ্রামে জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘাদিন ধরে বিবাদ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও হয়েছে।

এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে ধান কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উপ-পরিদর্শক দুরুল হুদা ও এক কনস্টেবল আহত হন। তিন গামবাসীও আহত হয় বলে তিনি জানান।