২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি জেলা শিবির সভাপতি রিমান্ডে

ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতিসহ তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে দিয়েছে আদালত। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 08:19 AM

Updated : 25 Apr 2022, 06:45 PM

রোববার মুখ্য বিচার বিভাগীয় হাকিম ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন।

এরা হলেন জেলা সভাপতি মিনহাজুল ইসলাম, পানছড়ি উপজেলা সভাপতি মো. বেলাল এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

গোপন বৈঠক করার অভিযোগে শনিবার পানছড়ি উপজেলা সদরের কলাবাগান থেকে এ তিন জনসহ শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার সবাইকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এ তিন জনকে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন জানানো হয়।

আদালত প্রত্যেককে একদিন করে হেফাজতে নেয়ার আদেশ দেয়।

এর আগে তাদের বিরুদ্ধে পানছড়ি থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে।