২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই স্থানে আগুন

রাজারবাগ পুলিশ লাইনের একটি মহিলা হোস্টেল এবং রামপুরায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজারবাগে মহিলা হোস্টেলের ইলেকট্রিক বোর্ডে এবং পশ্চিম রামপুরার ৫৩ নম্বর বাড়ির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।