২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বিনা অনুমতিতে মিছিলের চেষ্টা করার অভিযোগে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে হেফাজতে ইসলামের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

Image
নারায়ণগঞ্জের কাঁচপুরে সোমবার বিভিন্ন যানবাহন জ্বালিয়ে দেয় হেফাজতে ইসলামের কর্মীরা।

নারায়ণগঞ্জের কাঁচপুরে সোমবার বিভিন্ন যানবাহন জ্বালিয়ে দেয় হেফাজতে ইসলামের কর্মীরা।

শুক্রবার জুমা’র নামাজের পর আন্দরকিল্লা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই উৎপল বড়ুয়া জানিয়েছেন, হেফাজত নেতা মাওলানা জালাল উদ্দিনসহ ওই সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পূর্ব অনুমতি ছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে মুক্তি ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।