সীতাকুণ্ডে জামায়াত নেতা গ্রেপ্তার
হরতালে গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জুমা’র নামাজের পর সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে নিজের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট আশরাফ আলী মুরাদপুর ইউনিয়ন শাখা জামায়াতের আমির।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
