ভাঙ্গনরোধে মেঘনাপাড়ে মানববন্ধন
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার ভাঙ্গনরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে রামগতির মাছঘাট সংলগ্ন বড়খেরী এলাকায় মেঘনাপাড়ে এ মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন রামগতি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান ফেরদৌস, অ্যাডভোকেট বেলাল আহম্মদ, মওলানা মহিউদ্দিন, শেখ ফরিদ, সুফি মো. শরীফ, ব্যবসায়ী তোফায়েল আহম্মদ ,স্কুলছাত্রী সানজিদা আক্তার প্রমুখ।
বক্তারা মেঘনার ভাঙ্গনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
