২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 04:54 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

আবদুল হামিদের উত্তরসূরি শিরীন শারমিন বুধবার সকাল ১০টায় গণভবনে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ সাংবাদিকদের জানান, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। জাতীয় সংসদের অধিবেশন এবং সংসদ সচিবালয়সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।   

প্রধানমন্ত্রী সংসদ পরিচালনায় শিরীন শারমিনের সাফল্য কামনা করেন বলে প্রেস সচিব জানান।

আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নিলে স্পিকারের শূন্য পদে আসেন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসাবে শপথ নেন তিনি।