২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে রুটি খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটার রুটি খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 01:04 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

সোমবার গভীর রাতে তাদেরকে অচেতন অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলা সদরের কৃষক আব্দুল আউয়াল মিয়া আড়াইহাজার বাজারের একটি দোকান থেকে আটা কিনে বাড়ি নিয়ে যান।

সেই আটার রুটি খাওয়ার কিছুক্ষণ পরই আউয়াল (৬০), তার স্ত্রী মিনারা বেগম (৪৫), মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মুনিয়া (১২), প্রথম শ্রেণির ছাত্রী স্মৃতি (৭) ও নাতিন জামাই মানিক (২৫) অসুস্থ ও অচেতন হয়ে পড়েন।

তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে বেসরকারি খাজা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যে মিনারা ও তার দুই মেয়ের জ্ঞান ফিরেছে।

“বিষাক্ত খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েছে”, বলেন চিকিৎসক।

আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।