২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির নতুন সদস্য অধ্যাপক আনোয়ারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়।

আনোয়ারাকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা হলো ১৩ জন।

এদিকে মন্ত্রণালয়ের আলাদা এক আদেশে বিয়ামের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার মো. ইফতেখার হায়দারকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।