২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদরদপ্তরের সামনে ‘অবিস্ফোরিত বোমা’

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সামনে একটি ‘অবিস্ফোরিত বোমা’ পেয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ চোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে সদর দপ্তরের মসজিদ সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারের কাছে পরিত্যাক্ত অবস্থায় ‘গ্রেনেডের মতো দেখতে’ বোমাটি পড়ে থাকার খবর পান তারা।

পরে গোয়েন্দা পুলিশের বোমা নিস্ত্রিয়করণ দলের সদস্যরা সেটি ‘নিষ্ক্রিয়’ করেন বলে জানান তিনি।

তবে সেটি কোন ধরনের বিস্ফোরক ছিল তা জানাতে পারেননি তিনি।