ফরিদপুরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি
ফরিদপুরের স্থানীয় দৈনিক সূর্যের কিরণ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমুর বাড়িতে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার ভোরে শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাড়ি থেকে ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
গৃহকর্তা হিমু জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে শোবার ঘরের জানালার গ্রিল কেটে ঘরে তিনজন ডোকে। বাইরে ছিল আরো ৩/৪ জন।
ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা মালামাল লুট করে চলে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
