২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

ছাগলে গাছ খাওয়া নিয়ে রাজবাড়ী সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:44 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রামকান্তপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে সোমবার রাতে এ হামলায় নিহত ঠান্ডু মিয়া (২৫) স্থানীয় আকবর আলীর ছেলে।

হামলায় আহত হন ঠান্ডুর ভাই লিটন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিবেশী মিনহাজউদ্দিন ওরফে মিনু সরদারের ছাগল প্রায়ই লিটনের মেহগনী বাগানের গাছ খেয়ে ফেলে।

এনিয়ে দুপক্ষের মধ্যে গ্রামের মাতব্বরদের কাছে তারা বিচার চান লিটন।

এর জেরে মিনহাজউদ্দিন ও তার পরিবারের লোকজন সোমবার রাতে রাস্তায় লিটন ও ঠান্ডুকে কুপিয়ে মারাত্মক  জখম করে।

রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ঠান্ডুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।