২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

জামায়াতের ডাকা হরতালে নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভাংচুরের পর আগুন দিয়েছে পিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের ফতুল্লা ডাকঘর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং আনন্দ পরিবহনের একটি বাস ও একটি পিকআপে আগুন দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পুরাতন পাগলা এলাকায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।

হরতালে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় রুটের বাস চলছে।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।