চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত আকলিমা খাতুন (৩০) উপজেলার রাধিকাগঞ্জ পাড়ার প্রয়াত আকুব্বর আলী শেখের মেয়ে।
স্বামী পরিত্যক্তা আকলিমা তার চার সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন।
পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মোল্লা আফজাল হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় আকলিমা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান আকলিমা।
