৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
এরা হলেন- শাহজাহান মিয়া, পাহার আলী, নায়েব আলী, শুকুর আলী। তাদের বাড়ি তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায়।
সোমবার বিকেলে বিজিবির সঙ্গে বৈঠক শেষে বিএসএফ তাদের ছেড়ে দেয় বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাকসুদুল হক।
তিনি জানান, রাত সাড়ে ৭টায় চার বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ।
রোববার সকালে তাহিপুরের লাউড়ের গড় সীমান্তবর্তী ১২০৪ নং পিলারে চার বাংলাদেশি লাকড়ি কুড়াতে গেলে বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।
