নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মন্দিরের প্রতিমা ভাংচুর
নাটোরের সিংড়া উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ পেয়েছে পুলিশ।
উপজেলার ডাহিয়া ইউনিয়নের দুর্গম পল্লী হাতিগাড়া গ্রামের লক্ষ্মী মন্দিরে রোববার গভীর রাতে প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।
সিংড়া থানার ওসি গোলাম মাহমুদ ফয়েজুর রহমান জানান, সোমবার সকালে মন্দিরের দরজা ভাঙ্গা দেখে এলাকাবাসী মন্দির কমিটির লোকজনকে খবর দেন। কমিটির লোকজন মন্দিরে গিয়ে তিনটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখেন।
খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান ও সিংড়া থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ।
ওসি জানান, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।
