২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার দুপুরে সদর উপজেলার কুচপুকুর ও শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার কুচপুকুর গ্রামের অজিহার রহমান (৬০) ও কাশেমপুর গ্রামের মোঃ সাইফুল্লাহ (২২), জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান (৪৫), কালিগঞ্জ উপজেলার পাইকারা গ্রামের শিবিরকর্মী আবু রাছেল (৩০), একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলাম (৩২) ও দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলী (৪০)।

সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান সাংবাদিকদের জানান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা দুপুরে শহরের পলাশপোল এলাকায় গোপন মিটিং করছিল।

এ সময় পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

এছাড়াও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ওপর গুলি বর্ষণের ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কুচপুকুর এলাকা থেকে অজিহার ও সাইফুল্লাহকে আটক করেছে।