২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা দাশগুপ্তের হাসিতে ‘খুশি’ আলীম

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিরোধী পক্ষের আইনজীবী রানা দাশগুপ্তের সঙ্গে হাত ধরে কুশল জানতে চাইলেন মানবতাবিরোধী অপরাধের আসামি আব্দুল আলীম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানির ধার্য দিনে উপস্থিত হন জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম।

একাত্তরের গণহত্যার অভিযোগে বিচার চলছে জয়পুরহাটের এই সাবেক সংসদ সদস্যের। অশীতিপর আলীম জামিনে তার ছেলে মোবাইল কনটেন্ট প্রোভাইডার উইনটেলের মালিক ফয়সল আলীমের বাড়িতে রয়েছেন।  

সোমবার দুপুরে শুনানি শেষ হওয়ার পরপরই আদালত কক্ষের ভেতরে প্রসিকিউটর রানা দাশগুপ্তের হাত ধরে তার দিকে তাকাতে অনুরোধ করেন আলীম।

কুশল বিনিময়ের পর আলীম বলেন, রানা দাশগুপ্তের মুখে হাসি দেখলে তিনি খুশি হন।