২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল খুলনায় গ্রেপ্তার

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে খুলনায় গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 03:11 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

রোববার সকালে নগরীর সোনাডাঙ্গার  মজিদ সরণী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েনি ্টফোর ডটকমকে জানান, গত ৫ মে শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে তা-বের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামি।

এছাড়া ২২ ফেব্রুয়ারি শিববাড়ী মোড় এবং ডাকবাংলা মোড়ে হামলা, ভাংচুর এবং সরকারি কাজে বাধা দানের ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় দুটি মামলা রয়েছে।

এসব মামলায় তিনি জামিনে আছেন। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেঝ ছেলে এবং কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।