বাগেরহাটে দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাট পুলিশের উপর হামলার মামলায় দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের শ্যামবাগাত গ্রাম থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলাম শেখ (৩৮) ও শেখ সাহেব আলী (৪০)।
এ মামলায় এখন পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হল।
ফকিরহাট থানার ওসি মাসুদ আলম বলেন, ৬ মে বাগেরহাট-খুলনা সড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হেফাজত ইসলামের ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপির কর্মী সমর্থকরা অংশ নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি থেকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং পুলিশের উপর হামলা চালায়।
আটককৃতদেরকে রোববার দুপুরে কারাগারে পাঠোনো হয়েছে।
