২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা অস্ত্রসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 02:51 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

রবিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ওসমান খাঁ (৩৫) যাশোর জেলার শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের হাশেম আলী গাজীর ছেলে।

কায়বা বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া সীমান্তের এসএস-৭৯/১৩ নং পিলারের কাছ থেকে মোটরসাইকেল আরোহী ওসমান খাঁকে ভারতীয় একটি পিস্তলসহ আটক করা হয়।

ভারতীয় পিস্তলটি ১০ ইঞ্চি লম্বা ও কালো রংয়ের। পরে ওসমান খাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।

কলারোয়া থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওসমান খাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।