২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার রাজশাহী ও চাঁপাইয়ে শিবিরের হরতাল

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক কর্মী নিহতের প্রতিবাদে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার বিকালে ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিষয়টি নিশ্চত করে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্রণী স্কুল এ্যাণ্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ও সংগঠনের কর্মী শাহাদৎ হোসেন নিহতের ঘটনায় মঙ্গলবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যায় হরতালের ডাক দেয়া হয়েছে।

রোববার জামায়াতের ডাকা হরতাল শুরুর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেডিও রিলে ওয়ারলেস টাওয়ারের পাশে নাশকতা ‘চালানোর প্রস্তুতির সময়’ বন্দুকযুদ্ধে শাহাদৎ মারা যান বলে জানায় র‌্যাব।

তার বিরুদ্ধে আওয়ামী রীগ ও ছাত্রলীগ কর্মীদের রগ কেটে দেয়াসহ বিভিন্ন অভিযোগে মতিহার থানায় একাধিক মামলা রয়েছে।