২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র উদ্ধার

যশোরের বেনাপোল থেকে দুইটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার বেনাপোলের ছোটআচড়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল আটক করে বিজিবি।

বিজিবি-২৩ ব্যাটলিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি চক্র ভারত থেকে অস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে পুটখালী সীমান্ত পার হয়ে বেনাপোলের দিকে আসছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

বিজিরি অভিযান টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি মোটরসাইকেলে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।