রাসিক নির্বাচন: মেয়র পদে ছয় জনের মনোনয়নপত্র জমা
উৎসব মুখর পরিবেশে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ছয় মেয়র প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন।
রোববার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপি নেতা মোসাদ্দেক হোসনে বুলবুল ও অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াত নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও মীর মোজাম্মেল আলী মনোনয়ন পত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
