২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার বিকালে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন সুনীল তেলী (২০) ও গণেশ কেওট (২০)।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্পকুমার কানু বলেন, ওই দুই যুবক চা বাগানে গরু চরাচ্ছিল। বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।