জাগরণ মঞ্চ ভাংচুর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
গণজাগরণ মঞ্চ ভাংচুরের মামলায় কুষ্টিয়ায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কুমারখালী উপজেলা তারাপুর গ্রামের বাড়ি থেকে আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেপ্তার করা হয়।
মামুন শিলাইদহ ইউনিয়ন জামায়াতের রোকন।
কুমারখালী থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি কুমারখালীর গণজাগরণ মঞ্চ ভাংচুরের মামলার প্রধান আসামি মামুন।
