২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

হরতালে নাশকতার আশঙ্কায় তিন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার সকাল ১০টায় মহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের ওবায়দুর রহমান (৩৮),গোপালনগর গ্রামের বায়েজিদ (৪২) ও সেলিম (৩৬)। 

মহম্মদপুর থানার ওসি সগির মিঞা জানান, তিনজনই স্থানীয় জামায়াতের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হরতালে নাশকতার অভিযোগে থানায় মামলাও রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

একাত্তরে গণহত্যার দায়ে আল বদর নেতা, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায় প্রত্যাখ্যান করে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যার এই হরতাল ডাকে জামায়াত ।