২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রোববার সকালে একটি পোশাক কারখানায় আগুন লাগলে শ্রমিকরা আতঙ্কে বের হয়ে আসে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

পরে নিজস্ব অগ্নিনিবার্পণ সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর আবার কাজে ফিরে আসে শ্রমিকরা।

ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে স্থাপিত এ প্রতিষ্ঠানের নাম ফকির এ্যাপারেলস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিয়াজ আহম্মেদ বলেন, সকাল ১১টার দিকে পোশাক কারখানাটির ডাইং অ্যান্ড ফিনিসিং সেকশনের স্ট্যান্ডার্ড মেশিনের চিমনির ভেতর জমে থাকা ডাস্টে আগুন ধরে।

ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের নিজম্ব অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।