মানিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত ১
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যাত্রীবাহী জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৫টায় উপজেলার গাড়িটানা এলাকায় এই দূর্ঘটনায় আহত হন অপর দুই যাত্রী।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাচালক ইউনুচ (৩০) ঘটনাস্থলে মারা যান।
এর যাত্রী ইয়াছিন (৪৪) ও শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
