২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে হেলে পড়েছে ভবন, বদরুন্নেসায় ফাটল

মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের একটি চারতলা ভবন সামান্য হেলে পড়েছে। ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 12:45 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

শনিবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ৪৩ শেরশাহ সুরী রোডের ওই ভবনটি ‘কিছুটা’ হেলে পড়ে। বিকাল তিনটায় চার তলা ভবনে সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে নগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পুরানো ভবনের (চারতলা) পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের পুরাতন ভবনের চার তলা হোস্টেলের তিন তলার পিলারের পাশে ফাটল দেখা দিয়েছে।

"আগে থেকেই ফাটল ছিল বলে কর্তৃপক্ষ জানায়। শনিবার একটু বেশি দেখা গিয়েছে। এক প্রকৌশলী এসে এলাকা পরিদর্শন করেছে। ”

কলেজের উপাধ্যক্ষ নাসিমুন নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৌশলীরা হোস্টেল পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে।।”