বিপ্লবী রবি নিযোগীকে স্মরণ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরবাসী স্মরণ করেছে ব্রিটিশ বিরোধী সংগ্রামী রবি নিয়োগীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার রাতে বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ শহরের নিউ মার্কেটের নতুন ভবনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ সভাপতি সূধাময় দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র মো. হুমায়ুন কবির রুমান। প্রধান আলোচক ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ভাষা সৈনিক মো. আব্দুর রশীদ।
আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ মুহম্মদ মুহসীন আলী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, হারেজ আলী, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা প্রমুখ।
বক্তরা বলেন, বিপ্লবী রবি নিয়োগী ধনাঢ্য পরিবারে জন্ম গ্রহণ করেও সারাজীবন মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন।
তার নীতি ও আদর্শের কারণে সাধারণ মানুষ আজও তাকে শ্রদ্ধা করেন।
অনুষ্ঠানের শুরুতে এবং শেষে উদীচী শিল্পী গোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এবং রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার শিল্পীরা রবি নিয়োগীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন।
