‘জামায়াত-শিবিরকে বাড়ি ভাড়া দেবেন না’
যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন শাহবাগ গণজাগারণ মঞ্চের নেতারা।
শুক্রবার বিকালে গাজীপুর গণজাগরণ মঞ্চের সমাবেশে থেকে তারা এ আহ্বান জানান।
সমাবেশে শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াত যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাদীদের বিচার বানচাল করতে সারাদেশে তারা তাণ্ডব চালাচ্ছে।
“এদের সামাজিকভাবে বয়কট করুন। জামায়াত-শিবিরকে কেউ বাড়ি ভাড়া দেবেন না।”
ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকার করে ইমরান বলেন, গণজাগরণ মঞ্চ মানুষের হৃদয়ের মঞ্চ। এ মঞ্চ ভেঙ্গে বা সরিয়ে দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না।
