সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়।
জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, সাখাওয়াত হোসেন সাকা (৬৪) একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামে।
তিনি ২০০৪ সাল থেকে কারাগারে ছিলেন।
ভোর রাতে অসুস্থ হয়ে পড়লে সাখাওয়াতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান কারা কর্মকর্তা।
