ফাঁসির রায়: শিবিরের মিছিল পণ্ড
যুদ্ধাপরাধের দায়ে কামারুজ্জামানের ফাঁসির রায় প্রত্যাখান করে ফেনীতে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ।
রায় ঘোষণার পর দুপুর আড়াইটার দিকে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয় বলে জানায় পুলিশ।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই)মোহাম্মদ সোলাইমান বলেন, রায় ঘোষণার পর দুপুর আড়াইটার দিকে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার লতিফ টাওয়ারের সামনে থেকে মিছিল বের করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
মিছিলটি শান্তি কোম্পানি সড়কে এলে পেছন থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
