২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কলাইকান্দা গ্রামের সুধাংশু মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করা হয় ।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই ) শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, সুধাংশু শিশুটিকে (৮) মঙ্গলবার বিকালে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।

রাতেই শিশুটির অভিভাবক থানায় মামলা করেন। মেয়েটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সুধাংশুকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল-হাজতে পাঠায়।