গোপালগঞ্জে মাদ্রাসা সুপার আটক
সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গোপালগঞ্জ থেকে এক মাদ্রাসা সুপারকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার আজিজিয়া শামসুল উলুম চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল্লাহকে (৫৫) আটক করা হয়।
আব্দুল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডরুরকুল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, আটক সুপারের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
