জামালপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
জামালপুর সদরে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার ঢেঙ্গারগড় এলাকার একটি ধান ক্ষেত থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও সার ব্যবসায়ী মিজানুর মঙ্গলবার রাতে নিখোঁজ হন।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
