জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সে ভর্তি ২২ মে পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি (পাস) কোর্সে মনোনীত শিক্ষার্থীরা ২২ মে পর্যন্ত ভর্তি হতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১ হাজার ৬৬৮টি ডিগ্রী কলেজে ৩ লাখ ৩০ হাজার ৪২৪ জন আবেদনকারীর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৫২২ জন মনোনীত হয়েছেন।
যেসব প্রার্থী মনোনীত হবেন না তাদেরকে আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য সর্বোচ্চ পাঁচটি কলেজ পছন্দ করে ওয়েবসাইটেই আবারো আবেদন করতে হবে।
আসন শূন্য থাকা সাপেক্ষে যে কোনো একটি কলেজে তাদেরকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।
